প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
দুপচাঁচিয়ায় ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ২
বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ইয়াসিন প্রাং (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সে চ্যাঙ্গা মধ্যপাড়া এলাকার মৃত-মিন্টু প্রাংয়ের ছেলে।গ্রেপ্তারকৃত ইয়াসিন এর কাছ থেকে ৩২ পিস টেপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।এছাড়া পৃথক অভিযানে সি/আর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মিম প্রামানিক নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার(৩ নভেম্বর) দুপচাঁচিয়া থানা পুলিশের অভিযানে তাদের কে গ্রেপ্তার করা হয়।অন্যদিকে, একই দিনে অভিযানে সি/আর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মিম প্রামানিককে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার তালোড়ার লাফাপাড়া এলাকার আফসার প্রামানিকের ছেলে।দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত