প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
গাজীপুরে নদীতে গোসল করতে নেমে পাঁচবিবির যুবকের মৃত্যু
ঢাকার গাজীপুরে নদীতে গোসল করতে নেমে মোঃ আবু হাসান (৩২) নামে পাঁচবিবির এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত আবু হাসান উপজেলার ধরঞ্জী ইউনিয়নের দক্ষিণ তাজপুর গ্রামের মোঃ বাবুল হোসেনের ছেলে। তিনি গাজীপুরের লীজ ফ্যাশন গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতেন।পারিবারিক সূত্রে জানা যায়, গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের কারণে তার কর্মরত ফ্যাক্টরিটি বন্ধ ছিল। এই সুযোগে সোমবার সকালে কয়েকজন বন্ধু মিলে শফিপুর এলাকার একটি নদীতে গোসল করতে যান। গোসল শেষে বন্ধুরা সবাই উঠে এলেও আবু হাসান নিখোঁজ থাকেন। পরে অনেক খোঁজাখুঁজির পর বিকেলে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।তার মরদেহ নিজ বাড়িতে আনা হচ্ছে বলে পরিবার সূত্রে জানা গেছে। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত