প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
লাখাইয়ে পুকুরে ডুবে ছয় বছরের শিশুর মৃত্যু
হবিগঞ্জের লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে তাহমিদ মোল্লা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম রুহিতনশী (মাইজহাটী) গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে শিশু তাহমিদকে বাড়ির উঠানে খেলাধুলা করতে দেখেন তার বাবা জুনায়েদ মোল্লা। পরে তিনি পারিবারিক কাজে বাইরে যান। দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে প্রতিবেশী মারাজ মিয়া (৬০) বাড়ির উত্তর পাশের পুকুরে তাহমিদকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাখাই থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম শিশুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত