প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
মহাদেবপুরে ধানক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
নওগাঁর মহাদেবপুর উপজেলায় ধানক্ষেত থেকে মোঃ তাহের আলী (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হাতুড় ইউনিয়নের সাগরইল গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত তাহের আলী ওই গ্রামের বাসিন্দা। তিনি মৃত দেওয়ান মন্ডলের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।পরিবারের বরাত দিয়ে জানা গেছে, গত ৩০ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন তাহের আলী। নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাঁর খোঁজাখুঁজি করছিলেন।তবে তিনি কীভাবে নিখোঁজ হয়েছিলেন এবং তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।এ বিষয়ে মহাদেবপুর থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাহের আলীর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে পুলিশ অনুসন্ধান অব্যাহত রেখেছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত