প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
ভোলায় জাল নোটসহ ১ নারী গ্রেফতার
ভোলা সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৭,০০০ (সাত হাজার) টাকা মূল্যমানের জাল নোটসহ শাহনাজ বেগম (২৮) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।১ নভেম্বর ২০২৬ তারিখ দুপুরে ভোলা সদর মডেল থানা পুলিশের একটি টিম ভোলা পৌরসভার ০৬নং ওয়ার্ডস্থ কিষান মার্কেট সংলগ্ন নিউ সাথী ভাইভাই হোটেলের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় জনসাধারণের সহায়তায় আটককৃত ওই নারীর হেফাজতে থাকা একটি ভ্যানিটি ব্যাগ থেকে ১,০০০ টাকা মূল্যমানের ০৩টি এবং ৫০০ টাকা মূল্যমানের ০৮টি, সর্বমোট ১১টি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাল নোটের মোট মূল্যমান ৭,০০০ (সাত হাজার) টাকা।পরবর্তীতে উদ্ধারকৃত জাল নোটসমূহ বিধি মোতাবেক জব্দ করা হয় এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-এ ধারায় মামলা রুজু করা হয়েছে।ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো যাচ্ছে, জাল নোটের প্রচলন ও আর্থিক অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে সকলকে সচেতন থাকার এবং কোথাও জাল নোটের সন্ধান পেলে নিকটস্থ থানা পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।ভোলা জেলা পুলিশ অপরাধ দমনে সর্বদা তৎপর।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত