প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
কাহারোলে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত
দক্ষ যুব গড়বে দেশ, সবার বাংলাদেশ,এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের কাহারোলে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।রোববার (১ নভেম্বর) দিবসটি উপলক্ষে কাহারোল উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রুকুনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম।সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আরবার হাসনাত প্রমুখ।আলোচনা সভায় যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত