প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
দুপচাঁচিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার
বগুড়ার দুপচাঁচিয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আমিনুর রহমান (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।রোববার (১ নভেম্বর) দুপচাঁচিয়া থানাধীন গোবিন্দপুর ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকায় নেশার ট্যাবলেট ইয়াবা বিক্রি সময় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার আমিনুর রহমান উপজেলার নলঘরিয়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ওসি তাজমিলুর রহমান।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত