প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
গুইমারাতে জাতীয় যুব দিবসে র্যালি,আলোচনা সভা অনুষ্ঠিত
খাগড়াছড়ি জেলার গুইমারাতে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও গাছের চারা এবং পোষাক তৈরী প্রশিক্ষণার্থী মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর রবিবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, গুইমারার আয়োজনে এসব কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানের পূর্বে উপজেলা প্রশাসন ভবন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবক-যুবতী, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।পরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মিসকাতুল তামান্না বিশেষ অতিথি ছিলেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহরাওয়ার্দী গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক মাহবুব আলী, উপজেলা জামায়াতের আমির ডাঃ রফিকুল ইসলাম। আলোচনা সভায় জাতীয় যুব দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা অর্জনের মাধ্যমে যুবকদের আত্মনির্ভরশীল হয়ে দেশের অর্থনীতি ও উন্নয়নে অবদান রাখতে হবে। প্রশিক্ষণ ও ঋণ সুবিধাকে যথাযথভাবে কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা তৈরির ওপরও গুরুত্বারোপ করেন তারা।অনুষ্ঠানে যুবকদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়। একই সঙ্গে গাছের চারা ও পোষাক তৈরী প্রশিক্ষনে মেধাবীদের পুরস্কার দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও জায়নুল আবদীন, উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবলু হোসেনসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত