প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬
পাঁচবিবিতে আটাপুরে প্রার্থীদের বিজয়ী করতে জামায়াতের সমাবেশ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলার আটাপুর ইউনিয়নে তৃতীয় ধাপে কুসুম্বা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।৩১ শে অক্টোবর শনিবার বিকেলে ইউনিয়নের উচাই জেরকা উচ্চ সিং উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশে সভাপতিত্ব করেন, ইউনিয়ন জামায়াতের আমির মাহবুবুর রহমান।ইউপি জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আনিসুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ ফজলুর রহমান সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা জমা আট কর্ম পরিষদের অন্যতম সদস্য মাওলানা সামছুল আলম,উপজেলা জামায়াতের সেক্রেটারি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবু সুফিয়ান মুক্তার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আবু রায়হান ও ৮টি ওয়ার্ডের মেম্বার প্রার্থী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।এ সমাবেশ উপজেলাসহ স্থানীয় পর্যায়ের প্রায় ৫ হাজার মহিলা পুরুষ নেতাকর্মী ও সূধীজন উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত