প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬
তিলকপুর বণিক সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুরে বণিক সমিতির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (৩১ অক্টোবর) আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল বারী।সভায় স্থানীয় ব্যবসায়ী, বণিক সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়।সভায় বক্তারা ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তিলকপুর বণিক সমিতির সভাপতি আবুল খায়ের মো: সাখাওয়াত হোসেন। সভায় উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল,সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহমেদ রানা,পৌর বিএনপির সভাপতি মো: আফাজ উদ্দিন,তিলকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ রুস্তম.তিলকপুর ইউসিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুনুর রশিদ পিন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীরা তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা প্রধান অতিথির কাছে তুলে ধরেন। প্রধান অতিথি তাঁদের বক্তব্য শোনেন এবং এলাকার উন্নয়নে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত