প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬
জিয়া শিশু কিশোর বেলাবো উপজেলার কমিটি গঠন
জিয়া শিশু-কিশোর সংগঠনের বেলাবো উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে হারুন-অর-রশিদ (বি.এ) কে সভাপতি এবং অহিদুজ্জামান (অহিদ) কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের নরসিংদী জেলা কমিটির অনুমোদনে এ কমিটিতে ১০১ সদস্যকে বিভিন্ন দায়িত্ব প্রদান করা হয়েছে।জিয়া শিশু কিশোর সংগঠন নরসিংদী জেলা কার্যকরী সভাপতি হাসিব হায়দার (সোহারাব) এবং সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মুহাম্মদ আনোয়ার হোসেনের যৌথ স্বাক্ষরে এই কমিটির অনুমোদন পত্রে বেলাবো উপজেলা শাখার নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম ও পদ উল্লেখ করা হয়েছে।এদিকে বেলাবো উপজেলা পূর্ণাঙ্গ কমিটিতে দায়িত্ব পাওয়ায় সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন নবনিযুক্ত নেতারা। এক প্রতিক্রিয়ায় তারা জিয়া শিশু-কিশোর সংগঠনের নরসিংদী জেলা শাখার সভাপতি হাসিব হায়দার (সোহারাব) এবং সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মুহাম্মদ আনোয়ার হোসেন'সহ জেলার সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।নবনিযুক্ত সভাপতি হারুন-অর-রশিদ(বি.এ) বলেন,নরসিংদী জেলা নেতৃত্ব আমার ওপর যে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন, তা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করবেন। বেলাবো উপজেলা জিয়া শিশু-কিশোর সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। নবগঠিত বেলাবো উপজেলা কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব পালনে সংগঠনের নরসিংদী জেলা নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত