প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬
কানাই কান্দর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন জয়নব বেগম
বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাই কান্দর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অ্যাডহক কমিটির নব- নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন জয়নব বেগম।২৯ ( অক্টোবর) বৃহস্প্রতিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক আবু সাঈদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি, শাহবন্দেগী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই সিদ্দিকি হেলাল, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান আলী ডাক্তার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদিশাহবন্দেগী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মন্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজার রহমান , ৩নং নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইউপি সদস্য ফেরদৌস আলম, সাধারণ আমিনুল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি এডহক কমিটির সদস্য আনোয়ার মুরাদ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোকাল্লেম হোসাইন,যুগ্ম সম্পাদক রেজাউল করিম প্রমুখ।উল্লেখ্য , বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের স্বাক্ষরিত ডিও লেটারের মাধ্যমে জয়নব বেগম অ্যাড হক কমিটির সভাপতি নির্বাচিত হয়। বক্তারা বলেন,নতুন সভাপতির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নসহ সকল বিষয়ে এগিয়ে যাবে। আমাদের সরকার শিক্ষা ক্ষেত্রে অত্যন্ত সচেষ্ট। শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। বিএনপি সরকার একটি শিক্ষা বান্ধব সরকার। সারাদেশের শিক্ষার উন্নয়নে বিএনপি সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ দেশ ও জাতির কর্ণধার। তাদের নেতৃত্বেই দুর্বার গতিতে এগিয়ে যাবে বাংলাদেশ। এডহক কমিটির নব নির্বাচিত সভাপতি জয়নব বেগম বলেন, বগুড়া-৫ (শেরপুর – ধুনট) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোঃ সিরাজ সাহেব ও এশিয়া মহাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই কানাই কান্দর উচ্চ বিদ্যালয়কে শেরপুর উপজেলার মধ্যে একটি মডেল বিদ্যালয়ে পরিণত করবো।এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সাথে নিয়ে যাতে শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করে বিদ্যালয়ের সুনাম বয়ে আনতে পারে আমি তার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এই বিদ্যালয়ের সকল ধরনের সংকট মোকাবেলায় আমি সরকারের কাছে বিনীত অনুরোধ জানাবো।পরে বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতিসহ নেতৃবৃন্দরা বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন ও শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত