প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
গুইমারায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা অনুষ্ঠিত
২০২৬ সালের ২৮ অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্রাজেডির বর্ষপূর্তী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখা।২৮ অক্টোবর ২৬ বুধবার বিকেল ৪:৩০ মিনিটে উপজেলা কার্যালয়ের হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন গুইমারা উপজেলা জামায়াতের আমীর রফিকুল ইসলাম। এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবু বকর ছিদ্দিক, গুইমারা উপজেলা জামায়াতের সেক্রেটারি সাজিদুর রহমান, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা খোরশেদ আলম প্রমুখ।আলোচনা সভায় বক্তারা অক্টোবরের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবী জানান।অনুষ্ঠানে শহীদের স্মরণে মুনাজাত পরিচালনা করেন গুইমারা উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবি বিভাগের সভাপতি মাওলানা শামীম ওসমানী।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত