প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত
আজ ২৯ অক্টোবর ২০২৬ খ্রিঃ তারিখে সাতক্ষীররা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের অফিসার ও ফোর্সের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত কিট প্যারেড পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মিথুন সরকার।কিট প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় তিনি সরকারি ইস্যুকৃত মালামালের যথাযথ ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন,বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। তাই প্রত্যেক পুলিশ সদস্যকে সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে এবং বাংলাদেশ পুলিশের ড্রেস রুল অনুসরণ করে মানসম্মত পোশাক পরিধান করতে হবে। এ ছাড়া, তিনি পুলিশ সদস্যদের কিট বই যাচাই করে প্রাপ্যতা নিশ্চিত করেন এবং নিজ নামে ইস্যুকৃত সরকারি মালামাল কোনো অবস্থাতেই অন্যের কাছে হস্তান্তর না করার বিষয়ে সতর্ক করেন।এ সময় সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত