প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
শ্রীবরদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে রোড-শো
“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি রোড-শো বের হয়। পরে নিরাপদ সড়ক দিবস ও যানবাহন চালাচলের বিভিন্ন আইন তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) হাসিব-উল- আহসান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল প্রমুখ। এসময় বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত