প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
বিরামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মুক্তা খাতুনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ তানজিনা খাতুন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এএইচএম তৌহিদুল্লাহ, সমবায় কর্মকর্তা রাকিবুল ইসলাম, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আমিনুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, নির্বাচন কর্মকর্তা জোবায়ের হোসেন ও সহকারী শিক্ষা কর্মকর্তা নাজিম উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ থাকতে এবং বিভিন্ন রোগের সংক্রমণ থেকে রক্ষা পেতে নিয়ম মেনে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। বিশেষ করে খাবার খাওয়ার আগে, শৌচাগার ব্যবহারের পর এবং ময়লা-আবর্জনা স্পর্শ করার পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।অনুষ্ঠানে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের অফিস সহকারী মোস্তাফিজুর রহমান মাসুম সঠিক নিয়মে হাত ধোয়ার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন।এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্কাউটস সদস্য, শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত