প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
হিলিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের হাকিমপুরে বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ এবং দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৮ অক্টোবর) সকালে হাকিমপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচির শুরুতে হিলির দলীয় বাজার এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখানে আলোচনা সভা ও দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন নেতারা। আলোচনা সভা শেষে হিলি রেলস্টেশন এলাকায় বৃক্ষরোপণ এবং মাছের পোনা অবমুক্ত করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পীসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।আলোচনা সভায় বক্তারা বলেন, যুবসমাজ দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। দেশ ও মানুষের কল্যাণে যুবকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসতে হবে।তারা আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণের মতো উদ্যোগ পরিবেশ সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।পরে দোয়া ও মিলাদ মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং সবার মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।হাকিমপুর উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে এসব কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত