প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১
নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাজল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) ভোররাতে নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানা পুলিশের একটি দল এ অভিযান চালায়। নওগাঁ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপের নেতৃত্বে পুলিশের দলটি বদলগাছী থানার বিলাসবাড়ি ইউনিয়নের শর্মাপুর গ্রামে অভিযান পরিচালনা করে।পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার কাজলের দেখানো মতে দুটি চার্জার অটোরিকশা উদ্ধার করা হয়।এ ঘটনায় গ্রেপ্তার কাজলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত