প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামে মাদক মামলার আসামি গ্রেফতার
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় ৫০০ পিস ইয়াবাসহ নয়ন মিয়া ওরফে ‘ন্যাংড়া নয়ন' (৩৬) নামে এক চিহিৃত মাদক কারবারি কে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ২৬টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী সরকার বলেন,নয়ন মিয়া এর আগে উলিপুর থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও অন্যান্য থানার পুলিশের হাতে একাধিকবার মাদকসহ গ্রেফতার হয়েছেন। তার বিরুদ্ধে ২৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত