প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬
শেরপুরে বাসযাত্রীর কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার ১
বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ। এ ঘটনায় মোঃ আবুল হোসেন (৫৮) নামে এক বাসযাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ২টা ৫০ মিনিটের দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের শেরপুর উপজেলার ২ নম্বর গাড়িদহ ইউনিয়নের দশমাইল এলাকায় সোনালী ব্যাংক পিএলসি, পল্লী উন্নয়ন একাডেমি শাখার সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় পরিদর্শক (তদন্ত) জয়নুর আবেদীনের নেতৃত্বে এসআই বিকাশ চক্রবর্তীর একটি দল মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালন করছিল। এ সময় চট্টগ্রাম থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জগামী জান্নাত এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। বাসটির বাম পাশের আসনে বসে থাকা যাত্রী মোঃ আবুল হোসেনের হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেপ্তার আবুল হোসেন গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ গিদারী কমলার বাজার এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত নবাব আলী।পুলিশ জানায়, ইয়াবা উদ্ধারের পর মঙ্গলবার রাত ৩টা ৫৫ মিনিটে বিধি অনুযায়ী জব্দতালিকা প্রস্তুত করে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়। পরে শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়।মামলার পর গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত