প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬
মঠবাড়িয়ায় ১৫ মামলার আসামি ডাকাত সর্দার গ্রেফতার
পিরোজপুরের মঠবাড়িয়ায় ডাকাতির মামলায় মো. ইয়াসিন খান (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল।সোমবার (২৬ অক্টোবর ) রাতে উপজেলার বুদাইবাড়ী সেতু এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, ইয়াসিন আন্তজেলা ডাকাত দলের সরদার। তার বিরুদ্ধে ১৫টি মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।এসআরবি-৮-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ আগস্ট দিবাগত রাতে উপজেলার তুষখালী ইউনিয়নের জানখালী বাজারের ব্যবসায়ী মো. শাহিন হাওলাদারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। রাত সোয়া দুইটা থেকে সোয়া তিনটার মধ্যে ৮ থেকে ৯ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাদের হাত-পা ও চোখ বেঁধে মারধর করে স্বর্ণালংকার, নগদ টাকা ও স্মার্টফোনসহ ২০ লাখ ৪৯ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।এ ঘটনায় শাহিন হাওলাদার বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলা করেন। মামলাটি ১৭ আগস্ট নথিভুক্ত হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত