প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে বছিরন বেওয়া (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তবকপুর ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত নছির উদ্দিনের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা গেছে, রেললাইন পারাপারের সময় চিলমারীগামী রমনা লোকাল ট্রেনের নিচে কাটা পড়েন বছিরন বেওয়া। এতে তার একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। মাথায়ও গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত