প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬
শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ
শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে ১৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে উপজেলার ছোট হালচাটি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব সিরাপ জব্দ করা হয়। জব্দ করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ৫৮ হাজার ৮০০ টাকা।ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নকশী বিজিবি ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।তিনি আরও জানান, সীমান্তে মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত