প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
ছোনাউটা আদর্শ ক্লাবে ভলিবল ও নেট বিতরণ
কিশোর ও যুবকদের মাদক ও মোবাইল গেমসের আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করার লক্ষ্যে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ছোনাউটা আদর্শ ক্লাবে ভলিবল ও নেট বিতরণ করা হয়েছে।সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল, উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মো. হাছিব ভুট্টো আকন। ক্লাবের পক্ষে ভলিবল ও নেট গ্রহণ করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ছোনাউটা আদর্শ ক্লাবের সভাপতি মো. শাহিন হোসেন। ভলিবল ও নেট বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন বলেন, মাদকের ভয়াবহতা ও অনলাইনের ক্ষতিকর আসক্তি থেকে কিশোর ও যুবকদের দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত