প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবাসহ বৃদ্ধ আটক
বগুড়ার শেরপুরে অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ টোকেন দেব (৭০) নামে এক বৃদ্ধকে আটক করেছে শেরপুর থানা পুলিশ।রোববার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের গাড়ীদহ কলতাপাড়া এলাকায় রামনগরগামী সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক টোকেন দেব শেরপুর পৌর এলাকার বিকাল বাজারের পাঁচতলা ভবনসংলগ্ন এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত কার্তিক দেব।পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন, পিপিএমের নির্দেশনায় এসআই মো. কামরুল হাসান ও এএসআই ওমর সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় টোকেন দেবের হেফাজত থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত