প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬
পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তি আটক
নওগাঁর পত্নীতলায় ১৮ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ সেকেন্দার আলী (৫৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শীতলমাঠ বিওপির একটি বিশেষ টহলদল উপজেলার গজুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে। এ সময় একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে পত্নীতলা থানায় মামলা দায়েরের পর তাঁকে জব্দ করা মালামালসহ পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত