প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬
ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার
ভোলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) ও শর্টগানের দুই রাউন্ড কার্তুজসহ মোঃ ইমরান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ভোলা সদর মডেল থানার চরসামাইয়া ইউনিয়নের চরছিফলী গ্রামের ১ নম্বর ওয়ার্ডে এ অভিযান চালানো হয়। এ সময় মোঃ পলাশের বসতঘরের সামনের কক্ষের একটি প্লাস্টিকের র্যাকের ভেতর থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।গ্রেপ্তার ইমরান ভোলার চরছিফলী গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মোঃ বিল্লাল ও বকুল বেগমের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, ভোলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখার এসআই করুন চন্দ্র বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মামলা করা হয়েছে বলে জানা গেছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত