প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬
ফুলবাড়ীতে বিজিবির অভিযানে যৌন উত্তেজক সিরাপ জব্দ
দিনাজপুরের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে মালিকবিহীন ১৯০ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা সিরাপের আনুমানিক সিজার মূল্য ২৮ হাজার ৫০০ টাকা।শনিবার (২৪ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।বিজিবি জানায়, ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীন মোহনপুর বিওপির সদস্যরা মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বাংলাদেশের অভ্যন্তর থেকে মালিকবিহীন এসব সিরাপ জব্দ করেন।ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। এ সময় মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি সংশ্লিষ্ট আসামিদের আটকে দৃঢ়তা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করা হবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত