প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬
পত্নীতলায় তাল বীজ রোপণ
নওগাঁর পত্নীতলায় পরিবেশের ভারসাম্য রক্ষা,সবুজায়ন এবং বজ্রপাত প্রতিরোধে তালের বীজ রোপণ করা হয়েছে।শুক্রবার বিকালে জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির আয়োজনে নজিপুর - নওগাঁ সড়কের পুঁইয়া মোড় থেকে কাটাবাড়ী মোড় পর্যন্ত তালবীজ রোপণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন নওগাঁ জেলা শাখার সভাপতি ইউনুছার রহমান হেবজুল,ভয়েসের নির্বাহী পরিচালক মো.মামুনুর রেজা স্বাধীন,ওয়াটার এন্ড ক্লাইমেট কো-অর্ডিনেটর ইয়ামালিখ আব্দুল্লাহ,পত্নীতলা জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির সভাপতি সুমন কুমার শীল, সাধারণ সম্পাদক জুয়েল আলম,সহ-সাধারণ সম্পাদক প্রসেনজিৎ কুমার,নজিপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা,সোনালী রেডিও ক্লাবের সভাপতি মামুনুর রশীদ প্রমুখ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত