প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬
শ্রীবরদীতে কৃতী শিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত
শেরপুরের শ্রীবরদীতে কৃতি শিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে শ্রীবরদী সরকারি কলেজের আয়োজনে সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে কৃতি শিক্ষার্থী ও গুনীজনদের সংবর্ধনা শেষে ক্রেষ্ট তুলে দেওয়া হয়। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। এসময় তিনি কলেরে বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। কলেজে অনার্স কোর্স চালু, ছাত্র-ছাত্রী হোস্টেল, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য কলেজ বাস সহ নানা সমস্য তুলে ধরে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ময়মনসিংহের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.জ.ম রেজাউল করিম খান, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রাক্তন পরিচালক এবং শ্রীবরদী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম আলিফ উল্লাহ আহসান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ড. আবু খায়ের মো. কামাল হাসান, প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো. ফরহাদ আলী, শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আক্রাম হোছাইন। শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কাজী হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের আহ্বায়কর দায়িত্ব পালন করেন শ্রীবরদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ হামিদুর রহমান। সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুর রহিম দুলাল প্রমুখ। এসময় শ্রীবরদী উপজেলার বিভিন্ন জায়গায় কর্মরত গুনীজন, বিভিন্ন বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী সহ স্থানীয় কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও কবিতা আবৃত্তি, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত