প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬
সাপাহারে ভূমিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
নওগাঁর সাপাহারে অসুস্থ ভূমিমন্ত্রী ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।সাপাহার উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) এর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার জাহান চৌধুরী (লাবু)।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নূর, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম,সহ-সভাপতি আব্দুর রহমান (কল্লোল), মিজানুর রহমান শাহ চৌধুরী,জয়নাল আবেদিন ও যুগ্ম সম্পাদক বদিউজ্জামান স্বপন, অন্যতম সদস্য মোখলেছুর রহমান (মুকুল)সহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।দোয়া মাহফিলে অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত