প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬
নওগাঁয় অর্থনৈতিক মন্দায় নিম্নয়ের মানুষের জীবন জীবিকা নাভিশ্বাস
নওগাঁ জেলায় নিম্ন আয়ের মানুষের অর্থনৈতিক মন্দা ও জীবিকার সংকট বর্তমানে এক জটিল আকার ধারণ করেছে। এ জেলা দেশের শস্যভাণ্ডার হিসেবে পরিচিত হলেও কৃষিভিত্তিক এই অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী,যেমন দিনমজুর, ক্ষুদ্র চাষি এবং ভ্যানচালকরা কর্মহীনতায় চরম সংকটে নাভিশ্বাস হয়ে উঠেছে। মূলত কৃষি এবং ক্ষুদ্র ব্যবসার ওপর নির্ভরশীল এই জেলায় শিল্পায়নের অভাব, তীব্র বিদ্যুৎ বিভ্রাট এবং সাম্প্রতিক কিছু সংকটের কারণে দিনমজুর ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। দিনদিন জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে, শ্রমজীবী মানুষের মজুরি বা আয় সেই অনুপাতে বাড়েনি। ফলে তাদের প্রকৃত ক্রয়ক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে।বর্তমানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ মানুষের আয়ের তুলনায় অনেক বেশি। নিম্ন আয়ের পরিবারগুলো তাদের আয়ের অর্ধেকেরও বেশি শুধু খাদ্য কিনতেই ব্যয় করছে। এই অঞ্চলে তেমন শিল্পায়ন না থাকায় একমাত্র কৃষিকাজের উপরে নির্ভর করতে হয়। কৃষি কাজের ক্ষেত্রে এ অঞ্চলে আশ্বিন-কার্তিক মাসে কৃষি জমিতে তেমন কাজ না থাকায়, দিনমজুর লোকেরা কর্মহীন হয়ে পড়েছেন। যদিও আধুনিক কৃষির কারণে আগের মতো দুর্ভিক্ষ পরিস্থিতি নেই, তবুও এই নির্দিষ্ট সময়ে দিনমজুরদের আয় একেবারে বন্ধ হয়ে যায়। সামগ্রিক অর্থনৈতিক ধীরগতির কারণে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও ক্ষুদ্র শিল্পে মন্দা চলছে, যার ফলে নতুন কোনো কাজের সুযোগ তৈরি হচ্ছে না। নওগাঁ মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের কালাচিতা গ্রামের ভ্যানচালক আইনুদ্দিন বলেন,বর্তমান সময়ে ২০০ থেকে ৩০০ টাকা ভাড়া হচ্ছে। আমি দিন আনি দিন খায়। আমার পরিবারের সদস্য ৫ জন। এই টাকা দিয়ে দিন পথ চলা হিমশিম খেয়ে যাচ্ছি।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত