প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬
পোরশায় জমিতে খুঁটি পোঁতাকে কেন্দ্র করে সংঘর্ষ একজন নিহত
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর এলাকায় জমিতে রিং জাল বসানোর জন্য খুঁটি পোঁতাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় লাঠির আঘাতে মোহাম্মদ সেলিম (২৭) ,পিতা মোঃ নুরবক্ত নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে।নিহত মোহাম্মদ সেলিমের বাড়ি পশ্চিম রঘুনাথপুর ট্যাকটা মধ্যপাড়া। গতকাল বিকালে বিল কৃষ্ণ সদা মাটি কাটার ঘাট নামক স্থানে নিজ জমিতে ঘাস মারার বিষ প্রয়োগ করতে যায় সেলিম ও তার ভাই ।বিষ প্রয়োগের এক পর্যায়ে দেখতে পায় বিবাদী মোহাম্মদ মোস্তাকিম ও তার পিতা মোঃ মামুনুর রশিদ নদীতে রিং জাল পাতানোর জন্য খুঁটি পুঁততেছে তখন তারা সেখানে উপস্থিত হয়ে নিষেধ করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শক্ত লাঠি দিয়ে মোস্তাকিম আঘাত করেএবং সঙ্গে সঙ্গে সেলিম নদীতে পড়ে পানির স্রোতে ডুবে যায় তৎক্ষণাৎ পার্শ্ববর্তী লোকজন ও সাথে থাকা তার ভাই তাকে উদ্ধার করে পোরশা থানা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে পোরশা থানা ইনচার্জ অফিসার ঘটনার সত্যতা স্বীকার করেন এবং থানায় মামলার রজু হয়েছে।তবে এখন পর্যন্ত আসামি পলাতক রয়েছে এবং আমাদের টিম আসামি ধরার জন্য মাঠে কাজ করছে বলে তিনি জানান।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত