প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬
পাটগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু আটক
চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং সীমান্তে অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করার লক্ষ্যে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে কালীরহাট সীমান্ত হতে ভারতীয় ২টি গরু উদ্ধার করেছে। বিজিবি জানায়, ২০ অক্টোবর তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর কালিরহাট বিওপির টহলদল দুপুর ১টা ৩০ মিনিটের সময় সীমান্ত হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে টেপুরগাড়ী নামক স্থানে ২টি ভারতীয় গরু আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য (দুই লক্ষ) টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন অধিনায়ক তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত