প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬
ঘোড়াঘাটে বীজ বিক্রেতা সমাবেশ অনুষ্ঠিত
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা ডিলার ও রিটেইলারদের নিয়ে 'বীজ বিক্রেতা সমাবেশ-২০২৬' অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোম্বর) ঘোড়াঘাট পৌর এলাকার সিপি রোড সংলগ্ন অফিস কক্ষে সাবিত সীডস কোম্পানির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, সাবিত সীডস কোম্পানির প্রোপাইটর লিপন মিয়া। ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাব্বির আহম্মেদ, জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বীজ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সমাবেশে সাবিত সীডস কোম্পানির উন্নত মানের ভুট্টা বীজ এবং আধুনিক প্রযুক্তিতে উদ্ভাবিত বীজের বিভিন্ন দিক গুনগতমান বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ডিলার ও রিটেইলারদের সঙ্গে বীজের মান, বিপণন এবং কৃষকদের কাছে উন্নত মানের বীজ পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।আয়োজকরা জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর উন্নত মানের বীজ কৃষকদের কাছে পৌঁছে দেওয়া এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহযোগিতা করাই এ ধরনের সমাবেশের অন্যতম উদ্দেশ্য।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত