প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬
ফুলবাড়ী সীমান্তে ৫৭ হাজার টাকার যৌন উত্তেজক সিরাপ জব্দ
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৩৮২ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা সিরাপের সিজার মূল্য ৫৭ হাজার ৩০০ টাকা।মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এ তথ্য জানায়।বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার রসুলপুর বিওপির টহলদল মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বাংলাদেশের অভ্যন্তর থেকে মালিকবিহীন এসব সিরাপ জব্দ করে। জব্দ করা ৩৮২ বোতল সিরাপের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৭ হাজার ৩০০ টাকা।ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্টদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারত্বের সঙ্গে পরিচালনা করা হবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত