প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬
দুপচাঁচিয়ায় স্পিরিটসহ গ্রেপ্তার ১,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
বগুড়ার দুপচাঁচিয়ায় মাদকবিরোধী যৌথ অভিযানে ৩০ মিলিলিটার রেক্টিফাইড স্পিরিটসহ মো. ইনতাজ প্রাং (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।সোমবার আনুমানিক ৫টার দিকে দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া ‘খ’ সার্কেলের একটি বিশেষ আভিযানিক দল এবং দুপচাঁচিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলামের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানকালে এক বোতল (৩০ মিলিলিটার) রেক্টিফাইড স্পিরিটসহ ইনতাজ প্রাংকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি দুপচাঁচিয়া উপজেলার ধাপ সুখানগাড়ী গ্রামের মৃত সাহেব প্রাংয়ের ছেলে।অভিযানে গ্রেপ্তারের পর ঘটনার সত্যতা ও অপরাধের মাত্রা বিবেচনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ সময় জব্দ করা রেক্টিফাইড স্পিরিট ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত