প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬
সাতক্ষীরায় বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন সামনে রেখে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাতক্ষীরা জেলা ইউনিট।সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ২ নম্বর ভবনের চতুর্থ তলার সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলীর সভাপতিত্বে এবং সংগঠনটির সদস্যসচিব অ্যাডভোকেট আলহাজ মো. নুরুল আমিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু এবং সাবেক জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল অ্যাডভোকেট ড. খান রবিউল ইসলাম সুইট। আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এবিএম সেলিম, অ্যাডভোকেট মোস্তফা জামান, অ্যাডভোকেট শহিদ হাসান, অ্যাডভোকেট ই. জে. সাহরিয়ার হাসিব, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট সরদার সাইফ, অ্যাডভোকেট আলতাফ হোসেন, অ্যাডভোকেট ইমরান হোসেন শাওন, অ্যাডভোকেট শিহাব মাসুদ সাচ্চু, অ্যাডভোকেট জালাল, অ্যাডভোকেট আকরাম আলী, অ্যাডভোকেট মিজানুর রহমান বাপ্পি, অ্যাডভোকেট সাইফুল ইসলাম সোহেল, অ্যাডভোকেট শামীমা আক্তার মিঠু, অ্যাডভোকেট এস এম ইব্রাহিম হোসেন, অ্যাডভোকেট মাকফুর রহমান, অ্যাডভোকেট খোরশেদ আলম ডালিম, অ্যাডভোকেট শাহাজান জাহাঙ্গীর, অ্যাডভোকেট এবাদুল হক, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবু, অ্যাডভোকেট শফিকুল আজম, অ্যাডভোকেট জিয়াউর রহমান জিয়া, অ্যাডভোকেট অমিত কুমার, অ্যাডভোকেট রেজাউল ইসলাম, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট এস এম বিপ্লব হোসেন, অ্যাডভোকেট পিয়াল, অ্যাডভোকেট সাবিহা খাতুন, অ্যাডভোকেট আলাউদ্দিন, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ও অ্যাডভোকেট মজিবরসহ সংগঠনের নেতৃবৃন্দ। সভায় শতাধিক আইনজীবী অংশ নেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত