প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬
পাঁচবিবির মেয়র প্রার্থী শামীম হোসেনের দূর্গা মন্ডপ পরিদর্শন
সুখে দুখে কিংবা ধর্মীয় উৎসবে যে পাশে থাকে সেইতো প্রকৃত বন্ধু। আমরা আমাদের সেই প্রকৃত বন্ধুকে পেয়ে গেছি বললেন সনাতন ধর্মালম্বীরা। আগামী ২১শে অক্টোবর বুধবার সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী।অত্যন্ত জাঁকজমকপূর্ণ আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে পাঁচবিবিতে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। মন্দিরগুলোকে সাজিয়ে ফেলা হয়েছে চোখ ধাঁধানো আলোক সজ্জায়। সর্বত্রই বইছে যেন আনন্দের বন্যা।ধর্ম যার যার উৎসব সবার এই বিশ্বাস নিয়ে ১৯শে অক্টোবর সোমবার মহাঅষ্টমীর দিন সন্ধ্যায় হিন্দু সম্প্রদায়দের এই ধর্মীয় উৎসবে প্রাণের টানে মিলিত হতে পাঁচবিবি পৌরসভার দুর্গা মন্ডপগুলো পরিদর্শনে গেলেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী জনপ্রিয় ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল।তিনি স্ব-শরীরে তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রথমে পাঁচবিবি পৌরসভার ৬টি মন্দির পরিদর্শন করেন। এরমধ্যে ৬ নং ওয়ার্ডের রাধানগর সার্বজনীন রাধাগোবিন্দ যুগল মন্দিরে ২০ হাজার, দানেজপুর ৯ নং ওয়ার্ডের আদিবাসী পাড়া সর্বজনীন দুর্গা মন্দিরে ২০ হাজার, ৭ নং ওয়ার্ডের গোপালপুর আদিবাসী সার্বজনীন দূর্গা মন্দিরে ৩০ হাজার, পৌর ১ নং ওয়ার্ডের মধ্য বালিঘাটা সার্বজনীন দুর্গা মন্দিরে ২০ হাজার, ১ নং ওয়ার্ডের পূর্ব বালিঘাটা সার্বজনীন দূর্গা মন্দিরে ২০ হাজার, ২ নং ওয়ার্ডের শিমুলতলী বাজার সার্বজনীন কালী মন্দিরে ২০ হাজার টাকা। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক ব্যবস্থা পর্যবেক্ষণ,পূজাউদযাপনকারী জনসাধারণ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও পুরোহিতদের সাথে কুশল বিনিময় করেন এবং শারদীয় শুভেচ্ছা জানান। একই সঙ্গে দুর্গাপূজা সুষ্ঠু, ও শান্তিপূর্ণভাবে উদযাপনে যদি কোন প্রকার ব্যত্যয় ঘটে তাহলে প্রশাসনের পাশাপাশি তার ব্যক্তিগত পক্ষ থেকেও সার্বিক সহযোগিতা থাকবে বলে আশ্বাস ব্যক্ত করেন তিনি।এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক সামসছুল হুদা মন্ডল দুলাল,পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হারুনুর রশিদ সজল, বণিক সমিতির সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সানোয়ার, আড়ৎদার সমিতির সহ সম্পাদক রুমেল মন্ডল,উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মনসুর রহমান খোকন, ও ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শামসুজ্জামান সোহেলসহ বিভিন্ন স্তরের শতাধিক নেতৃবৃন্দ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত