প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬
কাহালুতে কিডনি রোগে আক্রান্ত রাকিবের চিকিৎসায় এমপির আর্থিক সহায়তা
সোমবার ( ১৯ অক্টোবর) কাহালুও নন্দীগ্রাম মাটির ও মানুষের প্রাণপ্রিয় নেতা মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের পক্ষ থেকে রাকিবুলের হাতে নগদ অর্থ তুলে দেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি দুর দিনের কান্ডারী আব্দুর রশিদ মন্ডল। কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাতাজো গ্রামের রাকিবুল তিনি দীর্ঘদিন যাবত কিডনিসহ বিভিন্ন জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।তাঁর অসুস্থতার খবর পেয়ে সংসদ সদস্য মোশারফ হোসেন বিশেষ কাজে এলাকার বাইরে অবস্থান করলেও তাঁর চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তার ব্যবস্থা করেন।এলাকার অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগকে মানবিক সহায়তার দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত