প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬
চিরিরবন্দরে মা ও দুই শিশুর মৃত্যু,জিজ্ঞাসাবাদে স্বামীসহ ৩ জন
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় এক নারী ও তাঁর দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত নারীর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার পর উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন ওই গ্রামের শাকিল হোসেনের স্ত্রী স্বর্ণা আখতার (২৩), তাঁদের ছেলে সাফায়েত হোসেন (৪) ও মেয়ে রাইসা আখতার (১)।স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিল হোসেন (২৭) মাদকাসক্ত হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। রোববার সন্ধ্যায় পরিবারের সদস্যরা বাড়ির বাইরে গেলে স্বর্ণা আখতার তাঁর দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেন বলেন, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলোর ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত নারীর স্বামী শাকিল হোসেন, তাঁর শ্বশুর ও শাশুড়িকে প্রাথমিকভাবে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ঘটনাটি তদন্তাধীন। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত