প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬
ক্ষেতলালে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেপ্তার
জয়পুরহাটের ক্ষেতলালে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি ভ্যানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) ভোররাতে উপজেলার বুড়াইল ফাজিল মাদ্রাসা সংলগ্ন পাকা রাস্তা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ক্ষেতলাল উপজেলার মাঝিয়াস্থল গ্রামের মো. আনিছুর রহমানের ছেলে মো. আরিফুল ইসলাম ও একই গ্রামের মো. আ. সাত্তারের ছেলে মো. মেহেদুল ইসলাম।পুলিশ জানায়, ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি ভ্যান জব্দ করা হয়। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।এ ঘটনায় ক্ষেতলাল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত