প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে মাঠে এসআরবি-১৩
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করেছে স্পেশাল রিজিয়ন ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।পূজামণ্ডপে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, নাশকতা ও ভাঙচুর প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সংস্থাটি।রোববার (১৮ অক্টোবর) দুপুরে দিনাজপুর রাজবাড়ী দুর্গামন্দির পরিদর্শন শেষে এসব কথা জানান এসআরবি-১৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম।তিনি জানান, এ বছর রংপুর বিভাগের আওতাধীন এলাকায় ৫ হাজার ১৩৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে দিনাজপুর জেলায় রয়েছে প্রায় ১ হাজার ৩০০টি মন্দির ও পূজামণ্ডপ।তিনি আরও জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি চালানোর পাশাপাশি পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে। পূজামণ্ডপসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন করবে এসআরবি-১৩।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত