প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
সান্তাহারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক অভিযান অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত সারাদেশ ব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শনিবার বেলা ১১টায় সান্তাহার ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ চত্ত্বরে এক পরিষ্কার -পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন, ইউপির প্রশাসনিক কর্মকর্তা আবু হাসান রবিন, হিসাব সহকারী কাম কম্পিউটার কর্মকর্তা মিজানুর রহমান, সান্তাহার ইউনিয়ন যুবদল নেতা আবুল বাশার বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মিলন হোসেন প্রমূখ।পরিষ্কার-পরিচ্ছন্নতা শেষে ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীনের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনা মূলক মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত