প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
হাজীগঞ্জ সরকারি পাইলট হাই স্কুলের শতবর্ষ পুর্তি উদযাপন
চাঁদপুরের হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের শতবর্ষ (১০০ বছর) পুর্তি ও পুনর্মিলনী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকালে অধ্যক্ষের কার্যালয়ে দ্বিতীয়বারের মতো এ সভা অনুষ্ঠিত হয়। প্রাক্তন শিক্ষার্থী, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শতবর্ষ পুর্তি ও পুনর্মিলনী উদযাপন ও বাস্তবায়নে উপস্থিত প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী তাদের নিজ নিজ মতামত উপস্থাপন করেন।বক্তারা বলেন,শতবর্ষ প্রাচীন এ বিদ্যালয়টি এই অঞ্চলের ছেলে-মেয়েদের সুশিক্ষা লাভের গুরুদায়িত্ব মাথায় নিয়ে গর্বের সঙ্গে দাঁড়িয়ে আছে। অথচ ১০ বছর অতিক্রম হয়েছে, কিন্তু শতবর্ষ উদযাপন করা হয়নি। একাধিবার উদ্যোগ গ্রহণ করা হলেও, তা আলোর মুখ দেখেনি।তারা আরো বলেন, এবারের উদ্যোগ যেনো ভেস্তে না যায়। পদে থাকলে কাজ করবো, না থাকলে আমি নেই, তা যেনো না হয়। সবাইকে বিদ্যালয়ের একজন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী হিসেবে এগিয়ে আসতে হবে এবং দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী রয়েছেন, যারা বিদ্যালয়ে এসে স্মৃতিকাতর হতে চায়।সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন,হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, সহকারী প্রধান শিক্ষক হোসাঈনুল আজম,প্রাক্তণ শিক্ষার্থী মমিন সরকার,আবুল হাসেম,মিজানুর রহমান, খোরশেদ আলম, এবারত উল্যাহ্ মানিক।বক্তব্য রাখেন, সফিকুর রহমান, শাহাদাত তালুকদার, মিজানুর রহমান সেলিম, কাজী জিয়াউর রহমান, আজাদ সরকার, ইমাম হোসেন মিন্টু, কামরুল ইসলাম, কামরুল কাজী, সাজ্জাদ রশিদ ডেবিড, মোহাম্মদ হাবীব উল্যাহ্, কাজী সাব্বির প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত