প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনের লক্ষ্যে পাবনার ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উৎসব চলাকালে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ২১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে ৮ জন এবং গুরুত্বপূর্ণ ও সাধারণ পূজামণ্ডপে ৬ জন করে সর্বমোট ১৩৬ জন আনসার-ভিডিপি সদস্য-সদস্যা দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছেন।ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজোয়ান আহমেদ বলেন, আনসার-ভিডিপির সদস্যরা পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, শান্তিশৃঙ্খলা রক্ষা এবং জরুরি সেবা প্রদানে সক্রিয় ভূমিকা পালন করবেন। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।প্রধান অতিথির বক্তব্যে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপন করতে পারেন, সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজা নিরাপদ পরিবেশে উদ্যাপন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নুসরাত জাহান, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম, উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষক (টিআই) নিখিল চন্দ্র, মন্ডতোষ ইউনিয়ন দলনেতা মো. সবুজ হোসেন, পার-ভাঙ্গুড়া ইউনিয়ন দলনেত্রী রত্না খাতুন, ভিডিপি দলনেতা মো. আছাদুল হক, সেলিম রেজাসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার ও সহকারী প্লাটুন কমান্ডাররা।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত