প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫
বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারি এবং পরোয়ানাভুক্ত ২ জনসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপচাঁচিয়া থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।পুলিশ জানায়, মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি উপজেলার পশ্চিম সুখানগাড়ী গ্রামের মৃত ইসমাইল হোসেনের দুই ছেলে মো. মিল্টন ও মো. লিটনকে গ্রেপ্তার করা হয়।এছাড়া পৃথক অভিযানে দুপচাঁচিয়া সদর ইউনিয়নের পশ্চিম সুখানগাড়ী গ্রামের আলতাফ আলীর ছেলে জিয়ারুল রহমান (৪০) ও আকবর হোসেনের ছেলে আকাশকে (২০) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।অপরদিকে, পৌরসভার ডিমশহর (দক্ষিণপাড়া) এলাকায় অভিযান চালিয়ে আব্দুস সামাদের ছেলে সুলতান প্রাংকে (৩৫), মাতা- লাইলী বেগম(৫৫) কে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর নিকট থেকেও ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।এ বিষয়ে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত