প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
হিলিতে মদসহ আটক ভারতীয় পাসপোর্টধারী নাগরিক
দিনাজপুরের হাকিমপুরের (হিলি) মধ্যবাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে চার বোতল মদসহ অজিত কুমার ঘোষ (৪২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট ও আধার কার্ড উদ্ধার করা হয়।আটক অজিত কুমার ঘোষ ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার গোসাইপুর গ্রামের গিরেন্দ্র নাথ ঘোষের ছেলে।বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে হাকিমপুর পৌরসভার মধ্যবাসুদেবপুর এলাকায় গণেশের চাতালের সামনে পাকা রাস্তার মোড়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর (হিলি) থানার উপপরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র সরকার। তিনি জানান, অভিযানে অজিত কুমার ঘোষের কাছ থেকে চার বোতল মদ, একটি ভারতীয় পাসপোর্ট ও একটি আধার কার্ড উদ্ধার করা হয়েছে।তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ২৪(ক) অনুযায়ী হাকিমপুর থানায় মামলা করা হয়েছে। পরে আটক ব্যক্তিকে দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত