প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
পোরশার গাংগুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান হয়ে জনগণের সেবক হতে চাই
নওগাঁর পোরশা উপজেলার গাংগুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে জনগণের সেবা করতে চান বালিয়াচন্দা গ্রামের মোজাম্মেল হক। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং জনসাধারণের কল্যাণে কাজ করার প্রত্যাশা নিয়ে তিনি চেয়ারম্যান পদে আগ্রহ প্রকাশ করেছেন।মোজাম্মেল হকের প্রত্যাশা, গাংগুরিয়া ইউনিয়নের মানুষের সমর্থন ও সহযোগিতা পেলে তিনি এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করার বিষয়ে কাজ করতে চান তিনি।স্থানীয় পর্যায়ে জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তাঁদের সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি। তাঁর মতে, জনপ্রতিনিধির মূল দায়িত্ব হচ্ছে জনগণের পাশে থাকা এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করা।আজ ১১ টায় একান্ত সাক্ষাৎকালে মোজাম্মেল হক বলেন, বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত এবং পদেও রয়েছেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি নির্যাতিত হয়েছেন । তাই গাংগুরিয়া ইউনিয়নবাসীর ভালোবাসা ও সহযোগিতা নিয়ে তিনি এলাকার উন্নয়ন এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান। জনগণের আস্থা অর্জন করে এবং সহযোগিতা পেলে ভবিষ্যতে একটি সুন্দর, উন্নত ও জনকল্যাণমুখী ইউনিয়ন গড়ে তোলাই তাঁর প্রত্যাশা। পরিশেষে তিনি গাংগরিয়া ইউনিয়ন বাসীর সকল মুসলমান ও হিন্দু ভাইদের দোয়া ও সমর্থন কাম্য করেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত