প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
সাতক্ষীরায় সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন
সাতক্ষীরার ৭৭টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় সার ডিলার নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।গতকাল বুধবার দুপুরে সাতক্ষীরা আদালতের সামনে তৃণমূল বিএনপির নেতা-কর্মী ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ভুট্টো, সদস্যসচিব শেখ শরিফুজ্জামান সজীবসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।বক্তারা অভিযোগ করেন, সার ডিলার নিয়োগে প্রকৃত ব্যবসায়ী ও যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করে অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে অযোগ্য ব্যক্তিদের বরাদ্দ দেওয়া হয়েছে। এতে কৃষকেরা সঠিক সময়ে ও ন্যায্য মূল্যে সার পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়বেন।বিতর্কিত নিয়োগ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন করে সার ডিলার নিয়োগের জন্য জেলা প্রশাসনের প্রতি দাবি জানান তাঁরা।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত